এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিতব্য এবারের এশিয়া কাপের সূচি ও ট্রফি উন্মোচন করা হবে আজ।
মঙ্গলবার (১৮ জুলাই) পিসিবি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ১৯ জুলাই,
বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় লাহোরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে এশিয়া কাপ ২০২৩ এর সময়সূচি ঘোষণা এবং ট্রফি উন্মোচন করা হবে।
হাইব্রিড মডেলের এশিয়া কাপ টুর্নামেন্টটি ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবারের আসরের ৪ ম্যাচ হতে যাচ্ছে পাকিস্তানে। আর বাকি ৯ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
গ্রুপ পর্বে ভারতের দুই ম্যাচ বাদে বাকি ৪ টি হবে পাকিস্তানে। এই হিসাবে পাকিস্তান গ্রুপ পর্বে নিজেদের মাঠে খেলবে কেবল নেপালের বিপক্ষে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুটি করে ম্যাচ খেলবে পাকিস্তানে।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে
নেপালের সঙ্গে গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
৬ দলের এশিয়া কাপে মাঠে গড়াবে মোট ১৩ ম্যাচ। সুপার ফোর রাউন্ড ও ফাইনাল হবে শ্রীলঙ্কায়।
গ্রুপ পর্বে প্রতিটি দল বাকি দুই দেশের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে।
৬ দলের মোট ৪ টি (প্রতি গ্রুপ থেকে ২ টি) উঠবে সুপার ফোর রাউন্ডে। একটি করে দল প্রথম রাউন্ড শেষে বাদ পড়বে।
সুপার ফোরে একে অপরের মুখোমুখি হবে একটি করে ম্যাচে। সেরা দুই দল পাবে ফাইনালের টিকিট।
আরও পড়ুন :
- ২৯ জুলাই পালন করা হবে পবিত্র আশুরা
- নাটোরে পূর্ব-শত্রুতার জেরে ৩ জনকে কুপিয়ে জখম
- শাহরুখ খানের সাথে তাপসী পান্নু
- ব্যক্তিগত চেম্বার ও অস্ত্রোপচার বন্ধ রাখার কর্মসূচি স্থগিত
- নিষেধাজ্ঞা অমান্য করায় ৭০ কেজি মাছ জব্দ
- বর্ষাকালে যেসব খাবারে স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ে!
- কলেজ শিক্ষার্থী রাকিবকে চাকু দিয়ে জখম করে হত্যা; গ্রেফতার ৩
