নাটোরে দু’পক্ষের সংঘর্ষে আনসার সদস্যসহ আহত ৫

নাটোর আধুনিক সদর হাসপাতাল এলাকায় দু’পক্ষের সংঘর্ষে এক আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে এ সংঘর্ষ হয়।

তথ‌্য নিশ্চিত করে নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান,

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে পূর্ব বিরোধের জেরে হাসপাতাল এলাকায় জীবন গ্রুপের সঙ্গে আল আমিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মোমিন, আল আমিন ও হাবিবসহ ৪ জন আহত হন।

সংঘর্ষ ঠেকাতে গিয়ে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্য বদর উদ্দিন আহত হন।

মোমিন, আল আমিন ও হাবিবের অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন,

খবর পেয়ে পুলিশ তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

আরও পড়ুন:

এনএএন টিভি