আন্দোলরত শিক্ষকদের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলরত শিক্ষকদের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৯ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মিটিং শেষে ব্রিফ করবেন মন্ত্রী।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।

শিক্ষক নেতারা বলেন,

আজ নবম দিনের মতো আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত সরকারের দায়িত্বশীল পর্যায়ের কেউ যোগাযোগ করেনি।

আজ ৯ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলছে। শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। অবিলম্বে দাবি মেনে নিয়ে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে দিন।

শিক্ষকরা জানান,

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বছরের পর বছর উপজেলা থেকে শুরু করে

জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতীকী অনশন,

অবস্থান ধর্মঘট, কর্মবিরতিসহ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বারবার স্মারকলিপি দিয়েছেন তারা।

এবার জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।

এমন পরিস্থিতি শিক্ষকদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন :

এনএএন টিভি