ট্রাক দুর্ঘটনায় ইসরাইলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে একটি সামরিক অভিযানের সময় ট্রাক দুর্ঘটনায় এক ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট বাসিল সুইদ (৩২)। তিনি উত্তর ইসরাইলের পেকিইন এলাকার বাসিন্দা এবং আইডিএফের ৭ম সাঁজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের একজন চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আইডিএফের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে চলমান সামরিক কার্যক্রমের সময় তার জ্বালানিবাহী ট্রাকটি দুর্ঘটনায় উলটে গেলে তিনি নিহত হন। ঘটনাটি একটি অপারেশনাল দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে সেনাবাহিনী।

দুর্ঘটনার পর বাসিল সুইদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

একই ঘটনায় আইডিএফের আরেকজন যুদ্ধরত সেনা মাঝারি ধরনের আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার পরিবারকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল