দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকার মধ্যবর্তী ড্রেক প্রণালিতে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে রয়টার্সেরে প্রতিবেদনে এ তথ্য তথ্য জানানো হয়েয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টা ১৬ মিনিটে আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০.৮ কিলোমিটার (প্রায় ৬.৭ মাইল) গভীরে।
তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা নেই বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। যদিও এর আগে তারা চিলির উপকূলীয় এলাকায় স্বল্প সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল।
ভূমিকম্পের ঘটনায় প্রাথমিকভাবে এখন পর্যন্ত হতাহতের বা কাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা প্রথমে ৮ ধরা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৫ করা হয়।
ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পের কেন্দ্র আর্জেন্টিনার উশুয়া শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। শহরটিতে প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস।
চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস এক বুলেটিনে জানিয়েছে, ভূমিকম্পের পর তাদের অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। কেন্দ্রটি ছিল ওই অঞ্চলের ফ্রেই বেস থেকে প্রায় ২৫৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
