ইসরায়েল বিরোধী বিক্ষোভে এবার পাকিস্তানের কেএফসি রেস্টুরেন্টের কমপক্ষে ২০টি শাখায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ১ জন।
এ ঘটনায় পুরো পাকিস্তানজুড়ে কমপক্ষে ১৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এ রেস্টুরেন্ট থেকে উপার্জিত অর্থ ব্যবহৃত হয় ইসরায়েলকে অস্ত্র কেনার কাজে।
ভাঙচুরের সময় দুর্বৃত্তদের হাতে অস্ত্রও ছিল। লাহোরের একটি দোকানে বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা।
সেই পুলিশ কর্মকর্তা বলেন, সেখানে কোনো বিক্ষোভ চলছিল না। পুরো ঘটনা রাজনৈতিক ভাবাবেগ থেকে ঘটানো হয়েছে কিনা তদন্ত করছেন তারা।
