পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে মাজারে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রাক খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
স্থানীয় সময় বুধবার (১০ এপ্রিল) রাতে বেলুচিস্তানের হাব জেলায় শাহ নূরানি মাজারে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে বলে ডনের প্রতিবেদনে বলা হয়।
বেলুচিস্তানের খুজদার জেলায় পাকিস্তানের বিখ্যাত শাহ নূরানি মাজারের অবস্থান বেলুচিস্তানের খুজদার জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ট্রাকটি দেশটির দক্ষিপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের থাট্টা জেলা থেকে শাহ নূরানি মাজারের দিকে যাচ্ছিল। যাত্রাপথে বেলুচিস্তানের হাব জেলায় ঘটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হাবের সহকারী পুলিশ সুপার আহমেদ তালহা ওয়ালী নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনা পর সেখানে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সমাজকর্মীদের তত্ত্বাবধানে উদ্ধারকাজ শুরু হয়।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের সদস্যদের স্বান্তনা জানানোর পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা সেবা দিতে জাম গুলাম কাদির হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
পাকিস্তানে সড়ক দুর্ঘটনা বিরল কোনো ব্যপার নয়। প্রতি বছরই সড়ক দুর্ঘটনার কারণে দেশটির বিভিন্ন প্রান্তে উল্লেখযোগ্যসংখ্যক প্রাণহানি ঘটে। পুরোনো ও মেয়াদোত্তীর্ণ গাড়ি, পাহাড়ি পথ এবং অদক্ষ চালক এসব দুর্ঘটনার জন্য দায়ী।

Comments are closed.