রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির জন্য শুক্রবার আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে বসার কথা। তবে তা থেকে এখনই কতটা সমাধান সূত্র বার হবে তা নিয়ে সংশয় থাকছেই। কারণ, বৈঠকে বসলেও ট্রাম্প থাকবেন শ্রোতার ভূমিকায়!
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘এই যুদ্ধে (ইউক্রেন-রাশিয়া যুদ্ধ) জড়িত শুধুমাত্র একটি পক্ষই বৈঠকে উপস্থিত থাকবে। তাই কীভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে সম্পর্কে আরও ভালো করে বুঝতে আপাতত সঠিক লক্ষ্য ঠিক করবেন প্রেসিডেন্ট।’
লেভিট আরও বলেন, ‘এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি শ্রবণ অনুশীলন।’
হোয়াইট হাউস জানিয়েছে, আলাস্কার অ্যাঙ্কোরেজে অনুষ্ঠিতব্য বৈঠকটি ট্রাম্প এবং পুতিনের মধ্যে একান্তে হবে। ভবিষ্যতে তিনি রাশিয়াও যেতে পারেন।
তিনি আরও বলেন, ‘সম্ভবত ভবিষ্যতে প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়া ভ্রমণের পরিকল্পনা রয়েছে।’
এদিকে পুতিনের সঙ্গেহ বৈঠকের আগে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট। ওই বৈঠকে বেশ কয়েকজন ইউরোপীয় নেতাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
অন্য দিকে, পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে তিনি কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে। ট্রাম্প-জ়েলেনস্কি সেই বৈঠক হতে পারে বুধবার।
সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেন সংঘাত অবসানে পরবর্তী শীর্ষ-স্তরের আলোচনা আয়োজনের পরিকল্পনা করছেন তিনি, যার লক্ষ্য হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে একই টেবিলে বসানো।
তার কথায়, ‘পরবর্তী বৈঠক হবে জেলেনস্কি ও পুতিনের মধ্যে, অথবা জেলেনস্কি, পুতিন ও আমার মধ্যে। যদি তাদের প্রয়োজন হয় তবে আমি সেখানে থাকব।’
