সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল। আজ রবিবার ভোরের দিকে এ হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট ছোড়ার পর তারা সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে।
পাল্টাপাল্টি এসব হামলায় এখন পর্যন্ত কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ হতাহত হয়নি।
গাজা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক ফ্রন্টে সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গেই রবিবার মধ্যরাতে দুই সীমান্তের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
তবে সিরিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ায় রকেট হামলার বিরুদ্ধে কামান এবং একটি ড্রোন হামলা চালিয়েছে।
তারা বলে, রবিবার ভোরে সিরিয়ার ভূখণ্ড থেকে দুই রাউন্ড রকেট ছোড়া হয়।
প্রথমটিতে তিনটি রকেট ছিল, যার মধ্যে একটি রকেট ইসরায়েল-অধিভুক্ত গোলান মালভূমির একটি মাঠে আঘাত হানে।
দ্বিতীয়টিতেও তিনটি রকেট ছিল। সেগুলো উত্তর ইসরায়েলে আঘাত হানে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেবাননভিত্তিক আল মায়াদিন টিভি জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড এই রকেট হামলার দায় স্বীকার করেছে।
আরও পড়ুন:
- অত্যাধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তি ক্রমাগত আশার আলো জাগাচ্ছে
- আওয়ামীলীগ নেতা গোলাম রসুল কলির নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- সংঘর্ষের ঘটনায় বিএনপির তিন’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- মহেন্দ্র সিং ধোনিকে বিমান পাইলটের ‘বিশেষ’ অনুরোধ
- ডা. এজাজ নিরাপদ খাদ্যের সচেতনতা বৃদ্ধিতে মাঠে নামলেন
