হায়দরাবাদের কুশাইগুদা থানা-পুলিশের পরিদর্শক পি ভেঙ্কটেশ্বরলু বলেন,
বাবা, মা ও তাঁদের দুই শিশুসন্তান বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুটি স্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় ভুগছিল। তাদের চিকিৎসা করা হলেও তারা সুস্থ হচ্ছিল না। এতে মা–বাবা হতাশা হয়ে পড়েছিলেন।
এ কারণে দুই শিশুসন্তানসহ তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন।
পুলিশ বলছে, শুক্রবার দিবাগত রাতে চারজন আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছে। তবে গতকাল বেলা দুইটার দিকে পুলিশ এ-সংক্রান্ত খবর পায়।
লাশ চারটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানায়।
আরও পড়ুন :

Comments are closed.