৩০ বছর বয়সী জনপ্রিয় ফরাসি ‘স্টান্টম্যান’ রেমি লুসিডির জীবনে একটাই নেশা ছিলো, বিভিন্ন বহুতল ভবনের এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে বেড়ানো। তবে এবার সেই খেলা দেখাতে গিয়েই হংকংয়ের একটি আবাসনের ৬৮ তলা থেকে পড়ে প্রাণ হারালেন তিনি। তিনি পরিচিত ছিলেন ডেয়ারডেভিল নামেও।
সোমাবর (৩১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে,
‘খেলা দেখাতে হংকংয়ের ট্রেগুন্টার টাওয়ার কমপ্লেক্সে উঠছিলেন রেমি। কিন্তু হঠাৎই টাল সামলাতে না পেরে ৬৮ তলা থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
ধারণা করা হচ্ছে,
ওই ভবনের সব থেকে উপরের তলার একটি পেন্টহাউজের বাইরে পা পিছলে গিয়েছিল রেমির। সেখান থেকেই এই দুর্ঘটনা। কেননা কোনো রকম দড়ি বা অন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়া তিনি সবসময় এই পেশা চালিয়ে যেতেন।
পড়ে যাওয়ার আগে ঝুলন্ত অবস্থায় তিনি ওই পেন্টহাউজের পরিচারকের কাছে সাহায্য চান বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে,
হংকংয়ের ওই আবাসনের নিরাপত্তারক্ষীদের মিথ্যা বলে ভেতরে প্রবেশ করেছিলেন রেমি।
তিনি নিরাপত্তারক্ষীদের জানিয়েছিলেন, এক বন্ধুর সঙ্গে দেখা করতে আবাসনের ৪০ তলায় যাচ্ছেন।
যখন নিরাপত্তারক্ষীরা রেমির আসল মতলব বুঝতে পারেন, ততক্ষণে তিনি ৪৯ তলায় পৌঁছে গেছেন।
রেমির জীবনের শেষ কয়েকটি মুহূর্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
যেখানে দেখা গেছে, কীভাবে আবাসনের শীর্ষে উঠে এক পাশ থেকে অন্য পাশে ঝাঁপ দিচ্ছেন তিনি।
আরও পড়ুন:

Comments are closed.