আজকের নামাজের সময়সূচি

চলুন, দেখে নিই ঢাকা ও এর আশপাশের এলাকার আজকের নামাজের সময়সূচি

নামাজ প্রতিটি মুসলিমের ওপর ফরজ (বাধ্যতামূলক)। নামাজ ছাড়া ইহকালীন ও পরকালীন মুক্তি অসম্ভব। নামাজ পাপাচার থেকে মুক্ত রাখে। স্বচ্ছ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ হয়। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)

আল্লাহ তায়ালা অন্য আয়াতে সময় মতো নামাজ আদায় করতেও বলেছেন। ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য সুনিদিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে’। (সুরা : আন-নিসা, আয়াত: ১০৩)

যারা নামাজের বিষয়ে উদাসীন তাদেরকে সতর্ক করে আল্লাহ তায়ালা বলেন, দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। (সুরা : আল-মাউন, আয়াত: ৪-৫)

নামাজ না পড়লে শুধু পরকালেই নয়, দুনিয়ার জীবনেও নেমে আসে অশান্তি, হতাশা, অভাব-অনটন, দুঃখ-কষ্ট। দুনিয়ার জীবনে বেনামাজির জন্য ৫টি শাস্তির কথা জানা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে।

আল্লাহতায়ালা নামাজ ত্যাগকারীকে দুনিয়ার জীবনে সব কাজের বরকত থেকে মাহরূম/বঞ্চিত করেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রা. বলেন, ‘রাসুলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তির আসরের সালাত কাজা হয় তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। (মুসলিম, হাদিস : ১৩০৪)

যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো নামাজ পড়া প্রত্যেক মুসলিমের উপর ফরজ।

আজ শনিবার, ১৩ জুলাই, ২০২৪ (২৯ আষাঢ়, ১৪৩১ বাংলা; ৬ মহররম, ১৪৪৬ হিজরি)।

আজকের নামাজের সময়সূচি

জোহর: ১২:০৫-৪:৪৩ মিনিট
আসর: ৪:৪৪-৬:৪৮ মিনিট
সূর্যাস্ত: ৬:৪৬-৬:৪৯ মিনিট
মাগরিব: ৬:৫২-৮:১৪ মিনিট
এশা: ৮:১৫-৩:৪৯ মিনিট

রোববার (১৪ জুলাই)
তাহাজ্জুদ ও সেহরির সময়সূচি

শেষ সময় ৩:৪৯ মিনিট
ফজর: ৩:৫৪-৫:১৯ মিনিট
সূর্যোদয়: ৫:২০-৫:৩৪ মিনিট
ইশরাক: ৫:৩৫-১১:৫৮
চাশত: ৮:৪৭-১১:৫৮ মিনিট

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।

বিয়োগ

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

যোগ

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

বরিশাল: ১ মিনিট

এনএএন টিভি