৩০৯টি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার হাজি

পবিত্র হজ পালন শেষে মঙ্গলবার (১ আগস্ট) পর্যন্ত মোট ৩০৯টি ফিরতি হজ ফ্লাইটে ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজি দেশে ফিরেছেন।

হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়,

‘৩০৯টি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার হাজি।

এর মধ্যে, বাংলাদেশ বিমানের মোট ১৫৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪৭টি বিমানে এসব হাজিরা দেশে ফিরেছেন।’

‘গত ২৭ জুন অনুষ্ঠিত পবিত্র হজ পালন শেষে গত ২ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করেন।’

‘গত ২ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। বুধবার (২ আগস্ট) শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট।’

‘চলতি বছর ৩২৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।’

হজ অফিসের বুলেটিনে জানানো হয়,

সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৮৬ হাজার ৯০০ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।’

‘চলতি বছর ২৭ জন মহিলাসহ ১১৯ জন বাংলাদেশের হজযাত্রী বিভিন্ন সময়ে ইন্তেকাল করেছেন।’

‘তন্মধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৯ জন, আরাফায় ২ জন ও মুজদালিফায় ১ জন ইন্তেকাল করেন।’

আরও পড়ুন:

এনএএন টিভি