রুই, কাতলা, ইলিশের পাশাপাশি আইড় মাছও অনেকের পছন্দের তালিকায় থাকে। সাধারণত কালিয়া কিংবা ঝোল করেই খাওয়া হয়। তবে এই মাছের চিরচারিত স্বাদে কিছুটা বদল আনতে বানিয়ে ফেলতে পারেন আইড় মাছের তাওয়া ফ্রাই। চলুন জেনে নিই তাওয়া ফ্রাই করার রেসিপিটি-
উপকরণ
১. আইড় মাছের ফিলে- দেড় ইঞ্চি পিস করে কাটা
২. পুদিনা পাতা- আধ কাপ
৩. ধনেপাতা- ১ কাপ
৪. লেবুর রস- ১ টেবিল চামচ
৫. আদা, রসুন বাটা- ১ টেবিল চামচ
৬. কাঁচা মরিচ- ৪টি
৭. পানি ঝরানো দই- আধা কাপ
৮. তেল- ১ টেবিল চামচ
৯. গোলমরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ
১০. লবণ- স্বাদ মতো
১১. ময়দা- ১ কাপ
প্রণালি
মাছের টুকরোগুলো লেবুর রস, আদা, রসুন বাটা দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন।
কাঁচা মরিচ, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে নিন।
এই মিশ্রণের সঙ্গে দই, তেল ও মরিচ গুঁড়ো আর লবণ একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে মাখিয়ে রাখুন আরও আধা ঘণ্টা।
একটি পাত্রে ময়দা নিন। ফিলেগুলো ময়দায় উল্টেপাল্টে অতিরিক্ত ময়দা ঝেড়ে নিন।
নন-স্টিক প্যানে তেল গরম করুন। মাছ দিয়ে উল্টে-পাল্টে দু’পাশ মুচমুচে করে ভাজুন। গরম গরম পরিবেশন করুন।
আরও পড়ুন:
- সামান্থা রুথ প্রভুর নতুন রূপ
- নারায়ণগঞ্জে আগুন নিভাতে গিয়ে দুর্ঘটনার কবলে ফায়ার সার্ভিস
- মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন
- নারায়ণগঞ্জে আগুন নিভাতে গিয়ে দুর্ঘটনার কবলে ফায়ার সার্ভিস
- জয়পুরহাটে আটক ২ মাদক কারবারি
