পাহাড় মানেই এক মুঠো শান্তি–প্রত্যাশা। টলমলে ঝর্ণা, সবুজে মোড়ানো পাহাড়,মন ছুটে যায় প্রকৃতির কোলে।
প্রকৃতি যেমন– প্রানবন্ত, সৌন্দর্যের ,এবং এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে বিপদের ছায়া। সামান্য একটি মাএ ভুল সিদ্ধান্ত জীবনের আনন্দ সব মাটি করে দিতে পারে। তা্ই বিশেষ করে পাহাড়ে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা ও মানা একান্ত জরুরি।
ভ্রমণপ্রেমী নিয়মিত পাহাড়ে ঘুরতে যাওয়া সানজানা ইসলাম বলেন,বর্ষায় পাহাড় ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। নিজের জীবনকে সবার ঊর্ধ্বে রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। অতি উচ্ছ্বসিত না হয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই ভালো ট্র্যাকিং শু সঙ্গে রাখা দরকার।
যেহেতু বর্ষায় সাপ-বিচ্ছুর পরিমাণ বেড়ে যায়, তাই প্রয়োজনীয় কীটনাশক ও ওষুধ সঙ্গে রাখা প্রয়োজন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—ঝর্নায় ঝাঁপ না দেয়াই ভালো যদি সাতার না জানেন। এমনকি সাতার জানলেও ঝরনার নিচের গভীরতা নির্ণয় না করে ঝাঁপিয়ে পড়বেন না। এতে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

One Reply to “পাহাড়পিপাসুদের কাছে বর্ষার পাহাড় মানেই এক টুকরো স্বপ্ন।”
Comments are closed.