সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণরত ৪১তম ও ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক শিক্ষা সফরের অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করেছেন।
জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান তাঁদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং উষ্ণ স্বাগত বক্তব্যে বলেন—“আপনারাই আগামী দিনের পুলিশ বাহিনীর নেতৃত্ব। সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধকে ধারণ করেই আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে আপনাদের সবচেয়ে বড় অর্জন।”
পরিদর্শনকালে শিক্ষানবিশ কর্মকর্তারা নীলফামারী সদর থানাধীন উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা ও ঐতিহাসিক চিনি মসজিদ ঘুরে দেখেন। এর মাধ্যমে তাঁরা নীলফামারীর ভৌগোলিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক সম্ভাবনা ও সামাজিক বৈচিত্র্য প্রত্যক্ষ করার পাশাপাশি স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি কর্মকাণ্ডের বহুমাত্রিক চ্যালেঞ্জ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
পুলিশ কর্মকর্তাদের এ সফরকে পুলিশ কর্মকর্তাদের এ সফরকে নীলফামারী জেলা পুলিশ ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণাদায়ী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। তাঁদের প্রত্যাশা, এই শিক্ষানবিশ কর্মকর্তারা সাহস, সততা ও দূরদর্শিতার মাধ্যমে জাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।
