শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে ছিন্নভিন্ন হয়ে গেছে কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিন এবং উপকূলীয় থানা টেকনাফ এলাকা।
সমুদ্রের পানিতে ভাসছে সেন্টমার্টিনের একাংশ। সেখানে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো উপড়ে গেছে।
সেন্টমার্টিনে গাছ পড়ে দুইজন নারী-পুরুষ নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকেই।
রোববার (১৪ মে) দুপুরের দিকে সেন্টমার্টিনের বিভিন্ন স্থানে এমন পরিস্থিতির কথা জানিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন,
‘এই মুহূর্তে সেন্টমার্টিনে বাতাসের গতি প্রচুর। অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। শুনেছি গাছ পরে এক নারীর মৃত্যুও হয়েছে। আহত হয়েছে অনেকে। কিন্তু বৈরী পরিবেশের কারণে বাইরে যাওয়ার সুযোগ নেই।
সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন,
‘বাতাসের গতি তীব্র থেকে তীব্রতর। সমুদ্রের পানি বাতাসে উড়িয়ে নিচ্ছে। বিচের ভেজা মাটি তুলে নিচ্ছে তীব্র বাতাসে। মানুষের ঘর বাড়ির টিন, ছাউনি, কাঠ, বাঁশ উড়িয়ে নিচ্ছে।
বড় বড় গাছ ও নারিকেল গাছ দুমড়ে মুচড়ে পড়েছে। দোকানপাট ভেঙে উড়ে গেছে।
পুরো সেন্টমার্টিনে বৃষ্টির পানি ও বাতাসের তীব্রতায় কিছুই দেখা যাচ্ছে না। সব ধোঁয়াশা হয়ে আছে।
ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত মিয়ানমারের চলছে। যে কারণে বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে।
কক্সবাজার আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন,
‘ঘূর্ণিঝড় মোখা টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিট্যুয়ে অঞ্চল দিয়ে যাবে। ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে।
টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকির আশঙ্কা ছিল, এখন আর ততটা ঝুঁকি নেই।’
এই আবহাওয়াবিদ বলেন,
‘ঘূর্ণিঝড় মোখার পিক আওয়ার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ সময় দ্রুতবেগে জলোচ্ছ্বাস প্রবাহিত হয়েছে।
তখন ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যায়।’
তিনি আরও বলেন,
‘বিকেল নাগাদ ঘূর্ণিঝড় মোখা আমাদের অতিক্রম করে গেলেও এর প্রভাব থেকে যাবে আরও দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত।
আর সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হবে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে।
আমরা আশঙ্কা করছি জলোচ্ছ্বাসের মাত্রা যদি আট থেকে ১২ ফিট পর্যন্ত হয়, তাহলে টেকনাফ ও সেন্টমার্টিনে অস্থায়ীভাবে পানির জলাবদ্ধতা থাকবে। তবে পর্যায়ক্রমে তা কেটে যাবে।’
আরও পড়ুন:
- সিএমইউর অধিভুক্ত সব প্রতিষ্ঠান রোববার বন্ধ ঘোষণা
- মোখা’র মধ্যেই মহেশখালী-উখিয়ায় জন্ম নিলো ২ শিশু
- যিশুর সাক্ষাৎ পেতে অনাহারে কেনিয়ায় মৃত্যু বেড়ে ২০০
- উরফির চা পানে বাঁধা দিলো ব্যারিকেড!
- উপকূল অতিক্রম করতে শুরু করেছে ‘মোখা’র অগ্রভাগ
- দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- তিন ঘণ্টা ভয়াবহ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘মোখা’
- ‘ঘূর্ণিঝড় পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী’
- ঘূর্ণিঝড় মোখার গতি ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে
- কক্সবাজার -মিয়ানমার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখা
- রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়ার বাগদান সম্পন্ন
- আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে
- চায়ের দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
- ঘূর্ণিঝড় মোখা: ২০ মে পর্যন্ত মাছ ধরা বন্ধ
