বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে সব বোর্ডের সোমবারের ( ১৫ মে ) এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
রোববার (১৪ মে) এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সোমবারের (১৫ মে) অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
কিন্তু সোমবার (১৫ মে) অনুষ্ঠিতব্য পরীক্ষার সকল বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় উক্ত তারিখের সকল বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
গত ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সোমবার গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
আরও পড়ুন :
- সিএমইউর অধিভুক্ত সব প্রতিষ্ঠান রোববার বন্ধ ঘোষণা
- মোখা’র মধ্যেই মহেশখালী-উখিয়ায় জন্ম নিলো ২ শিশু
- যিশুর সাক্ষাৎ পেতে অনাহারে কেনিয়ায় মৃত্যু বেড়ে ২০০
- উপকূল অতিক্রম করতে শুরু করেছে ‘মোখা’র অগ্রভাগ
- ‘ঘূর্ণিঝড় পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী’
- ঘূর্ণিঝড় মোখার গতি ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে
- ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব চালবে ৪৫০ কিলোমিটারজুড়ে
- কক্সবাজার -মিয়ানমার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখা
