তারেকের বাসা থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার উদ্দেশে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসা থেকে সফরসঙ্গীসহ লন্ডনে বিমানবন্দরে রওনা করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সোমবার (৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলটির সূত্র জানায়, লন্ডনের স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া।

এনএএন টিভি

Share this news as a Photo Card