জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ২২ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন শুরু করতে পারবেন।
আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স বা স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এ লক্ষ্যে শিক্ষার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন আগামী ২২ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
এতে আরো বলা হয়,
স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।
এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ১০ মার্চ থেকে শ্রেণি পাঠদান শুরু হবে।
আরও পড়ুন :
- অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, রাতারাতি সমাধান হবে না: নতুন অর্থমন্ত্রী
- নতুন কারিকুলামের মূল্যায়নে অবশ্যই পরিবর্তন আসবে: শিক্ষামন্ত্রী
- সব ধরনের চাপ মোকাবিলা করেই এগিয়ে যাবে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
- বিএনপি-জামায়াত কর্মীদের রাজনৈতিক কারণে কারাগারে যেতে হয়নি: আইনমন্ত্রী
- কমল মন্ডলকে নিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
- রোটা ভাইরাসে দৈনিক গড়ে ২৫০ শিশু ভর্তি হচ্ছে মতলব হাসপাতালে
- পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দায়ের
- তালায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়
- পছন্দের পিএস না পেলেও এপিএস পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
- বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

Comments are closed.