আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জমায়েত মঞ্চের সামনে বিক্ষোভকারীদের অবস্থান

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার (৯ মে) দুপুর ১২টার পর যমুনার সামনে থেকে সরে এসে বিক্ষোভকারীরা মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন।

বড় জামায়েতর লক্ষে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই মঞ্চের সামনেই অবস্থান নিয়েছেন তারা।

এদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তার দিক থেকে, কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার রাত থেকে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছে এনসিপি।

এনএএন টিভি