ঈদের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। ওই দিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। এই অগ্রিম টিকিট বিক্রি চলবে পাঁচদিন পর্যন্ত। একই সঙ্গে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে।
ঈদে বাড়তি চাপ সামলাতে ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।
শিডিউল বিপর্যয় ঠেকাতে ১০টি বাড়তি ইঞ্জিন রেলবহরে যুক্ত হবে।
এছাড়া বাংলাদেশ রেলওয়ে আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাব করেছে।
গতকাল মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সভা সূত্রে জানা যায়, বর্তমানে ট্রেনের টিকিট কিনতে যাত্রীর এনআইডি বাধ্যতামূলক করা হয়েছে। কালোবাজারি হটাতে এই সিদ্ধান্ত অনেকটা কার্যকর হয়েছে।
ফলে যাত্রীরা গন্তব্যে যাওয়ার আগের দিন পর্যন্ত ট্রেনের টিকিট অনলাইন বা কাউন্টার থেকে কিনতে পারেন।
অন্যদিকে ঈদের অগ্রিম টিকিট কিনতে ঢাকা রেলওয়ে স্টেশনে হাজারো টিকিট প্রত্যাশীর যে ঢল নামে,
তাদের যে অসহনীয় কষ্ট ভোগ করতে হয় সেটি থেকে মুক্তি দিতে আসন্ন ঈদে সব টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাব করা হয় সভায়।
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, ঈদযাত্রায় সব আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে।
এতে স্টেশন কেন্দ্রিক ভিড় এবং সাধারণ মানুষের দুর্ভোগ হবে না।
অনলাইনে যারা নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কাটতে পারবে না, সেই সব লোক অন্য কোনো উপায়ে গ্রামে ছুটবেন।
অনিশ্চয়তার মধ্যে রেল স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না।
নূরুল ইসলাম সুজন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। কেবল অনলাইনেই মিলবে ট্রেনের টিকিট।
মন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। কাউন্টারে কোনো টিকিট মিলবে না,
শতভাগ অনলাইনে বিক্রি হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
আরও পড়ুন :
- পাইকারি শাড়ির হাট ঈদুল ফিতর কে সামনে রেখে টাঙ্গাইলে
- চীনা প্রস্তাব ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে : রুশ প্রেসিডেন্ট
- বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে
- নিত্যপণ্যের বাজারে স্বস্তির দেখা রোজায়
