আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তির দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান পরিস্থিতির মধ্যে শনিবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গণভবনে বৈঠকে বসেন সরকারপ্রধান। বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে আজ শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। গতকাল শুক্রবার তারা এই কর্মসূচি দেয়। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা ও আহ্বানের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা কী পদক্ষেপ নেয় তা এখন দেখার বিষয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থাও বাতিল করেছে সরকার। ওই বৈঠকেই পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, সৃষ্ট পরিস্থিতে শনিবার বিকেল ৪টায় গণভবনে বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সাথেও বৈঠক রয়েছে আওয়ামী লীগ সভাপতির। আগামীকাল রোববার বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গেও বসবেন তিনি।

এর আগে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দেন আওয়ামী লীগ সভানেত্রী।

আরও পড়ুন : আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয় –প্রাথমিক ও গণশিক্ষা সচিব

শিক্ষার্থীদের বিক্ষোভে নারায়ণগঞ্জের সব প্রবেশপথ বন্ধ

ঢাকায় শহীদ মিনারে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা

সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ

১০ অঞ্চলে ঝড়-বৃষ্টি, চার বন্দরে ৩ নম্বর সংকেত

এনএএন টিভি