আগামীকাল রোববার প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আগামীকাল রবিবার (৪ আগস্ট) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে এদিন ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশে অন্যান্য এলাকায় স্কুল খোলার কথা ছিল।
গত ১৭ জুলাই থেকে সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল সরকার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীরদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছিল সরকার। এর পরই দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।’
এরআগে, গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রোববার প্রাথমিক বিদ্যালয় খুলবে।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর পর ২৪ জুলাই বন্ধ করা হয় সব প্রাথমিক বিদ্যালয়।
আরও পড়ুন : শিক্ষার্থীদের বিক্ষোভে নারায়ণগঞ্জের সব প্রবেশপথ বন্ধ
ঢাকায় শহীদ মিনারে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা
রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টি, চার বন্দরে ৩ নম্বর সংকেত
সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক
৬ সমন্বয়ককে জোর করে মিথ্যা বিবৃতি নেয়ার অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
