আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিন

অমর ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্দর উপজেলাবাসীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী এবং আওয়ামীলীগ নেতা হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিন । সেই সাথে সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। সোমবার এক বিবৃতিতে ভাষা দিবস সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিবৃতিতে তুষার মাঈনউদ্দিন বলেন, মাতৃভাষার স্বীকৃতি আদায়ে শাসকের বিরুদ্ধে প্রাণ বাজি রেখে লড়াই করেছে। রক্তক্ষয়ী লড়াই শেষে মিলেছিল জয়ের স্বাদ। শুধুমাত্র ভাষার জন্য একটা গোটা জাতির সেই সংগ্রাম আজও মনে রেখেছে গোটা দুনিয়া। তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়; এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশে^র সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও। ভাষা আন্দোলনের সেই অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।