আমরা যদি ভুল করি তার খেসারত দিতে আমাদের ১৭ বছর লাগবে না: সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা ও বই মেলার সাহিত্যক সম্মিলন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি বলেছেন, মানুষের সেবা করার জন্য আমাদের কাজে স্বচ্ছতা আনতে হবে। গণঅভ্যূত্থানের আগে আপনারা যে মেজাজে কাজ করেছেন, সেই ধরনের কাজ পূনরায় করা যাবে না। সেই দেশ এখন আর নাই, দেশ কিন্তু অনেক এডভান্স হয়ে গেছে। আমরা যদি ভুল করি তার খেসারত দিতে আমাদের ১৭ বছর লাগবে না। অল্প সময়েই ভুলের ফল ভোগ করতে হবে। এই বিষয়টা আমাদের সকলকে ধারন করতে হবে। আওয়ামী দোসরা ভারতে পালাতে পেরেছে, আমাদের পলানোর কোন জায়গা নাই, আমরা কোন দুর্নীতি অনিয়ম করনা, কাউকে তা করতে দেওয়া হবে না। কে মন্ত্রী, কে এমপি, কে সরকারী কর্মকর্তা সেটা বিষয় না। কারণ আমরা একটা টিম যারা দেশ ঘটনে এক সাথে কাজ করবো। এর বিকল্প আমাদের হাতে আর নেই। আসলাম আর ফুল নিয়ে তিরস্কার নিয়ে গেলাম ঐটা আমরা চাচ্ছি না। সেই কারনে আমাদেরকে শতভাগ দুর্নীতি মুক্ত হতে হবে।

সমাজ থেকে নেশাকে নিমূল করতে হবে, ইভটিজিং বন্ধ করতে হবে। চাঁদাবাজি কে উৎখাত করতে হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলার সকল স্তরের সরকারি কর্মকর্তাদের সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সহ ৪ এমপির মতবিনিময় সভা ও বই মেলা সাহিত্যক সম্মিলন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর এলজিইডি,সড়ক ও জনপথ, স্বাস্থ্য বিভাগ,ভূমি অফিস সহ বিভিন্ন দপ্তরের দুর্ণীতি অনিয়ম বন্ধ করা নিয়ে গুরুত্ব পুর্ন আলোচনা করা হয়। বাকী এমপিরা যার যার নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ যথাযথভাবে প্রধান অতিথি সহ সকল এমপিরা ও প্রশাসনের কর্মরত কর্মর্তাগন সঠিকভাবে দায়িত্ব পালন করার আশ্বাস প্রদান করেন। নরসিংদী জেলা প্রশাসক কার্য্যলয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপত্বিতে ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান পাটায়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা যদি এমপি-মন্ত্রীরা কোনো অন্যায় কাজ করি আপনারা ডিসি-এসপিরা আমাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট অভিযোগ করবেন। পুলিশ পারেনা এমন কোনো কাজ নেই। সরকারী কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি থেকে দূরে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। যারা আমাকে ভোট দিয়ে সংসদে বসার সুযোগ করে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমান কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, নরসিংদীসহ সারা দেশকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডোপটেস্ট্রের মাধ্যমে নেশাগ্রস্থদের চিহ্নিত করে তিন মাসের সাজা প্রদান করা হবে। নরসিংদীতে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-১ (সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জেলা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সারুয়ার আলম প্রমুখ। পরে মন্ত্রী নরসিংদী শহরের পৌর পার্কে ৭দিন ব্যাপী আয়োজিত অমর একুশে বই মেলার সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এর আগে মন্ত্রী সরদার মো. সাখায়াত হোসেন সকালে তার নির্বাচনী এলাকা নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে বেলাব উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবলসহ সচল করা হবে, যাতে মায়েরা প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজেই নিতে পারে। এছাড়া যেসব হাসপাতাল পর্যাপ্ত জনবল ও যন্ত্রাংশের অভাবে কার্যক্রম বন্ধ ছিল, সেগুলো চালু করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্জুর এলাহী এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব রাশেদ, জেলা পুলিশ মো: আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক ডিডি এলজি শিউলি রহমান তুন্নী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার,রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন, বেলাব উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ. মুহাইমিন আল জিহান, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ,। ৎ

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ,জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু,জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, জেলা বিএনপি’র উপদেষ্টার হযরত আলী ভূঁইয়া,জেলা বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও সেক্রেটারী সাইফুল ইসলাম পলাশ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি’র সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপি’র সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা বিএনপি’র সদস্য মাহফুজুল ইসলাম, জেলা মহিলা দল সভাপতি এড.উম্মে ছালমা মায়া ও সেক্রেটারি ছালমা আক্তার স্বপ্না, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা প্রমুখ।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card