এক নজর দেখার জন্য মানুষের দীর্ঘ সারি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীরকে শ্রদ্ধা জানাতে ও এক নজর দেখার জন্য সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ সারিতে অপেক্ষায় কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ।

শুক্রবার (১৪ এপ্রিল)

সকাল ১০টা থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে ফুল হাতে সারিতে দাঁড়ান তারা।

আর কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা জানানোর পথ উন্মুক্ত করে দেওয়া হবে।

গণস্বাস্থ্যের পাশের এলাকা টাকসুতে থাকতেন শরিফ হোসেন। তিনি ছোটবেলা থেকে ডা. জাফরুল্লাহকে দেখতেন। আজ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষবারের মত এক নজর দেখতে এসেছেন তিনি।

শরিফ বলেন, আমরা ছোটো কাল থেকে তাকে চিনি। আজ থেকে ১৫ বছর আগে দেখেছি তার শার্টের বোতাম ছেঁড়া।

জীবনে অনেক মানুষ দেখেছি, তার মতো দেখিনি। শুনেছি তার জন্য প্যারাসিটামল ১ টাকা করে খাই, তা না হলে ২০ টাকা করে খেতে হতো।

জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে জানাজা শেষে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে তিনি মারা যান। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রে তার মরদেহ নিয়ে আসা হয়।

আরও পড়ুন:

 

এনএএন টিভি

Share this news as a Photo Card