বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিএনপি মহাসচিব বলেন,
“মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ, জাতি ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন। তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী।”
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের জন্য ফিল্ড হাসপাতাল,
স্বাধীনতা পরবর্তীকালে স্বল্পমূল্যে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন এবং সমাজ সংস্কারে ও বিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
রাষ্ট্রের সব সংকটে তিনি এগিয়ে এসেছেন অকুতোভয় সৈনিক হিসেবে।
দেশ ও জনগণের কল্যাণে তার বলিষ্ঠ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীরউত্তম তাকে প্রথম স্বাধীনতা পদকে ভূষিত করেন।
শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ডা. জাফরুল্লাহ আওয়ামী সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপ এবং
ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অসাধারণ ভূমিকা রেখেছেন এবং দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
আরও পড়ুন:
- নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ; গুলিবিদ্ধ ৩
- গরমে ঠোঁট ফাটার সমস্যা দূর করতে যা করবেন
- ঈদ মানেই নতুন জামা এবারের ট্রেন্ডি পোশাকে নারীরা
- জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
- মতলব উত্তরে ২০ পিস ইয়াবাসহ আটক ২
- ট্যানারি কারখানাগুলোতে শ্রম আইন বাস্তবায়ন দাবি শ্রমিক সংগঠনের শীর্ষ নেতাদের
এন এ এন টিভি

Comments are closed.