নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ; গুলিবিদ্ধ ৩

নারায়ণগঞ্জের চনপাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন পথচারী যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে যুবকরা ঘটনাস্থলের পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন।

গুলিবিদ্ধরা হলেন: মো. সানি (১৭), সম্রাট পারভেজ (২১) ও মো. রুমান (১৮)।

আহতদের দাবি, তারা চনপাড়ায় থাকেন।

সকালে স্থানীয় জয়নাল গ্রুপ আর শমসের-শাহবুদ্দিন-রায়হান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। তারা সেখান দিয়ে কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। সংঘর্ষের কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না।

আরও পড়ুন: মাদারীপুরে পটকা ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সম্রাট ও রুমান পায়ে গুলিবিদ্ধ হয়েছে; আর সানির শরীরের সংবেদনশীল অংশে। সানির অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি রূপগঞ্জ থানা এলাকার। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card