কুড়িল বিশ্বরোডে বিআরটিসির দোতলা বাসে আগুন

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বাসটির চালক জানান, শট সার্কিট থেকে বাসে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card