মহামায়া লেকের নির্জনে প্রেমিককে জিম্মি করে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পর্যটন স্পট মহামায়া লেকে বেড়াতে যাওয়া এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে।

গ্রেফতার মো. রিয়াজ (২৫) মীরসরাই উপজেলার বাসিন্দা।

মীরসরাই থানার পরিদর্শক দীপ্তেশ রায় জানান, বৃহস্পতিবার বিকেলে বন্ধুর সঙ্গে ফেনী জেলা থেকে মহামায়া লেকে বেড়াতে গিয়েছিলেন ওই তরুণী। লেকের পাড়ে উঁচু জায়গায় বসে কথা বলছিলেন তারা।

তিন যুবক গিয়ে প্রথমে তাদের নানাভাবে উত্ত্যক্ত শুরু করে। একপর্যায়ে বন্ধুকে বেঁধে রেখে তরুণীকে তিনজন মিলে ধর্ষণ করে।

সন্ধ্যায় অভিযোগ পাওয়ার পর রাতে অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান এ পুলিশের কর্মকর্তা।

এনএএন টিভি