চাঁদার হাত বদল হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি: সারজিস

চাঁদার হাত বদল হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আর ও বলেন,ছাত্র জনতার আন্দোলনে দেশ স্বাধীন হওয়ার পর কেরানীগঞ্জে আমি এই প্রথম আসলাম। আমার আর ও আগে আসা উচিৎ ছিলো। আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর কেরানীগঞ্জে চাঁদাবাজী, থাকবে না। কিন্তু আমরা দেখলাম দুর্নীতি, চাঁদাবাজী, এখনও চলছে। আমাদের লড়াই এখন ও শেষ হয়নি। আমাদের লড়াই চলছে চলবে।

সারজিস আরো বলেন, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ থেকে ৫ মাস আগে খুনি হাসিনার আমলে কেরানীগঞ্জে যে চাঁদাবাজি চলতো। এখন তা শুধু হাত বদল হয়েছে। কিন্তু বন্ধ হয়নি। বিগত বছর গুলোতে খুনি হাসিনা মানুষের উপর যে জুলুম চালিয়েছে। বাংলার মানুষ তা ভুলে যায়নি। হাসিনা যতদিন ক্ষমতায় ছিলো দেশের মানুষের উপর দুঃশাসন জুলুম করেছে। বিগত সাড়ে ১৫ বছর দুঃশাসন, জুলুমের কষ্ট মানুষ ভুলতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি, জাবেদ, সাইমন চৌধুরী, অপু, ফেরদৌস, বকুল ও সুমন, এ সময় আর ও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ প্রতিনিধি আলামিন মিনহাজ, জুম্মন, ইমরান প্রমুখ।

এনএএন টিভি