চালু হলো টঙ্গী ফ্লাইওভারের দুই লেন

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থেকে ঢাকার উত্তরার হাউসবিল্ডিং পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেন খুলে দেওয়া হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং- টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী ২টি লেন উন্মুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র আসাদুর রহমান কিরন, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক গাসিক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই সড়কের এই দুটি লেন চালুর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যানবাহনের চাপ অনেক কমবে। এতে ফ্লাইওভারের বাকি কাজও বেগবান হবে।