জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃকৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।

চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজি তুলনামূলক বেশি হয়। তবে অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।”

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করেছেন, সেই তারিখেই ভোট অনুষ্ঠিত হবে। স্যারের সিদ্ধান্তের বাইরে আমাদের কিছু বলার নেই।”

 

এনএএন টিভি