ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দায়ের করা হয়েছে ৫১টি মামলা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ছিনতাইয়ে ব্যবহৃত নানা আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ সময় এক কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল, ৮টি মোবাইল, একটি চাপাতিসহ নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

 

Share this news as a Photo Card