ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করা হবে: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে না তবে এ আইন সংস্কার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (০৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৩ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ  (টিআইবি) আয়োজিত ‘অধিকারের ভবিষ্যৎ গঠন (শেপিং এ ফিউচার অফ রাইটস)’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় তিনি বলেন,

“আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হবে না। আগামী সেপ্টেম্বরের মধ্যে এ আইন সংস্কার হবে বলে প্রত্যাশা করছি।”

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে সরকার কাজ করছে জানিয়ে আইনমন্ত্রী বলেন,

“ডিজিটাল নিরাপত্তা আইনের সমস্যা দূর করে এটাকে সর্বসাধারণ আইন করা হবে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কখনোই সংবাদপত্রের স্বাধীনতা হরণ করবেন না।

ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য প্রণয়ন করা হয়নি।

এটা সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হয়েছে।”

বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী উল্লেখ করে আনিসুল হক আরও বলেন,

“সরকার গণমাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা করছে না।”

এ সময় ড. গীতি আরা নাসরিন বলেন,

“বেশি গণমাধ্যম থাকলেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে না, সেটা আমরা দেখছি। সবচেয়ে জরুরি মুক্তভাবে কাজ করতে পারা।

বিভিন্ন গবেষণা এসেছে, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা বেশি, তথ্যের প্রবাহ বেশি সে দেশে দুর্ভিক্ষ হয়নি।”

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card