সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এক হাজার ৩০ জনের মৃত্যু হলো।
এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৯৯ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়,
সোমবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৯৯ জন।
তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৮২ জন ও ঢাকার বাইরের দুই হাজার ১১৭ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা সাতজন ও ঢাকার বাইরের ছয়জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নয় হাজার ১৯৮ জন ডেঙ্গুরোগী।
তাদের মধ্যে ঢাকায় ছয় হাজার ২৫৮ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ৯৪০ জন।
আরও পড়ুন :
- আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের
- সার্জেন্ট কে মারধর করা সেই মা-মেয়ের জামিন
- এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না
- এবার অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী
- ভিসানীতি নিয়ে বিব্রত কিংবা আতংকিত হওয়ার কিছু নেই: রাষ্ট্রমন্ত্রী
- দোকানে চুরি করতে ঢুকে ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতারের আবেদন চোরের!
- প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর
- দুপুরে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
- দুপুরে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ বীর মুক্তিযোদ্ধা নিহত
