ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট গতকাল শনিবার থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বাতিল করা হয়েছে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধসহ উদ্ভূত নিরাপত্তাঝুঁকির কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে অনিশ্চয়তায় ভুগছেন।

বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা গেছে।

মধ্যপ্রাচ্যগামী কয়েকজন যাত্রী প্রথম আলোকে বলেন, ভিসার মেয়াদ সীমিত থাকায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তা ছাড়া বর্তমান পরিস্থিতিতে থাকা-খাওয়ার খরচ সরকারিভাবে দেওয়ার কথা বলা হলেও তাঁরা তা পাননি

Share this news as a Photo Card