বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আজ খুলনা ও বরিশালে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে আরও কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের প্রভাবে শুক্রবার থেকে দেশের ৭ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির শঙ্কা রয়েছে। হতে পারে বজ্রসহ বৃষ্টিও।
এ সময় দেশের আকাশ মেঘলা থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এতে তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের নানা জায়গায় পড়তে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। আর বৃষ্টির শঙ্কা কমে আসবে রোববারের পর।আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও ও পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী মোহাম্মদ ওমর ফারুকের কাছে।
