ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ১৩ দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা
এবং অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রধান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে যান।
তিনি সেখানে ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’, ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’
এবং পাশাপাশি কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনব্যাপী ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ চলে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান- এর
২০২৩ সালের সভাপতি জোকো উইদোদোর (জোকোই) আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আরও পড়ুন :
- দেশে ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৮০০
- বাজারে এবার বাড়ল সব ধরনের ডালের দাম
- সরকারের বেঁধে দেয়া দরে পণ্য বিক্রি না করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
- ৩ দফা দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ
- তিনটি পণ্যের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
- চিকিৎসার নামে প্রতারণা, পানফকিরের আস্তানা ভেঙে দিল জনতা
- বিকালে বিএনপিসহ বিরোধীদের বিক্ষোভ সমাবেশ
- ঢাবিতে মেয়ে শিক্ষার্থী কর্তৃক ছেলে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- ভগিনীপতিকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্যালক
- ঝিনাইদহে বাস-থ্রি হুইলার সংঘর্ষে ২ জনের মৃত্যু
- সাময়িক বরখাস্ত এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত
- বিয়ে করছেন আয়মান-মুনজেরিন
- ডেঙ্গুতে একদিনে আরও ১৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১১৫
- মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য খুলে দেওয়া হলো রোনালদোর হোটেল

Comments are closed.