নামাজটা আগে পড়ে নেন, বিরোধী দলকে স্পিকার

‘জাতীয় সংসদে পাশ হওয়া জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলের ওপর’ কথা বলতে চেয়েছিলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা (এমপি)।

এরই মধ্যে মাগরিবের আজান দেওয়ায় বিরোধীদলীয় এমপিদের উদ্দেশে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, মাননীয় সদস্যবৃন্দ মাগরিবের নামাজের জন্য আধা ঘণ্টা বিরতি দেওয়া হলো। ফিরে এসে আপনাদের কথা শুনব। নামাজটা আগে পড়ে নেন তারপর শুনব আপনাদের কথা।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন স্পিকার।

গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং পরিচালনার উদ্দেশে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬ সংসদে পেশ করেন। পরে হ্যাঁ ভোটে বিলটি পাশ করা হয়।

Share this news as a Photo Card