সাভারের নয়ারহাট সংলগ্ন নিজ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবক ছাড়াও অনেকে এসেছেন সেখানে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ থেকে গণস্বাস্থ্য পিএইচএ মাঠ প্রাঙ্গণে নেয়া হয় ডা. জাফরুল্লাহর মরদেহ।
পিএইচএ মাঠ প্রাঙ্গণে জুমার নামাজের আগ পর্যন্ত তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।
নামাজ শেষে সেখানেই তার জানাজা হবে। পরে সাভার গণস্বাস্থ্যকেন্দ্রেই তাকে দাফন করা হবে।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধি,
সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রীয়ভাবে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়।
এরপর দুপুর আড়াইটায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার দ্বিতীয় জানাজা হয়।
এর আগে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস্যাও দেখা দেয়।
আরও পড়ুন:
- ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ
- আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ
- গুরুত্বপূর্ণ কিছু মাসায়েলা রোজা ভাঙ্গার
- বিশ্বের একশ প্রভাবশালীর তালিকায় শাহরুখ খান
- শেষ বারের মতো সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ
- শুক্রবার বাদ জুম্মা সাভারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাফন
