বিশ্বের একশ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বৃহস্পতিবার ২০২৩ সালের এই তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিনে।
শাহরুখের সঙ্গে এই তালিকায় আরও রয়েছেন জেনিফার কুলিজ, কে হুয়ে কোয়ান, লেখক সালমান রুশদি ও পেড্রো প্যাস্কাল।
গত বছর রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ খানের একটি ছবি শেয়ার করা হয়েছে টাইম ম্যাগাজিনে। বলিউড সুপারস্টারের এই কৃতিত্বেরে জন্য বেজায় খুশি দীপিকা পাড়ুকোন।
তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, শাহরুখ খানের সঙ্গে প্রথমবার দেখা করার কথা আমি কখনোই ভুলতে পারব না।
আমি সবেমাত্র একটি স্যুটকেস এবং একটি স্বপ্ন নিয়ে বেঙ্গালুরু থেকে মুম্বাই এসেছিলাম।
পরের জিনিসটি হল আমি তার বাড়িতে বসে আছি! জানলাম আমাকে একটি চরিত্রের জন্য বিবেচনা করা হচ্ছে, তার বিপরীতে একটি ছবিতে।
সেই ঘটনার ১৬ বছর হয়ে গিয়েছে। আমাদের সম্পর্ককে বিশেষ করে তোলে একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং শ্রদ্ধা।
শাহরুখ খান চিরকাল সর্বকালের সেরা অভিনেতাদের একজন হিসেবে পরিচিত হবেন।
তিনি আরও লেখেন, যারা শাহরুখ খানকে কাছ থেকে চেনে বা তার প্রতি টান রয়েছে, তারা কখনওই মাত্র ১৫০ শব্দে এই বিষ্ময়, শাহরুখ খানের ব্যাপারে লিখে শেষ করতে পারবে না।
আরও পড়ুন:
- শেষ বারের মতো সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ
- বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস
- পররাষ্ট্রমন্ত্রী: মন্ত্রীদেশের মানুষ অনেক সেয়ানা, তারা ভুল করে না
- এক নজর দেখার জন্য মানুষের দীর্ঘ সারি
- বাংলা নববর্ষ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা, অংশ নিয়েছেন বিদেশিরাও
- নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- স্ত্রীকে খুন করে গোপন পরিচয়ে বিভিন্ন স্থানে চাকরি করতেন স্বামী
- শুক্রবার বাদ জুম্মা সাভারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাফন
- রমনা বটমূলে বোমা হামলার ২২ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল
- নভেম্বরের মধ্যে চালু হবে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল
- মেয়ে ও মেয়ের প্রেমিককে নিয়ে ‘ডেট নাইট’-এ স্বস্তিকা
