বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠকের পর আইজিপি সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ মহাপরিদর্শক বলেন, চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে।
এসব এএসআই পদে শিক্ষাগত যোগ্যতা হবে সর্বনিম্ন এইচএসসি পাস। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
