নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আগামী সপ্তাহে

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, “রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।”

তিনি বলেন, পর্যবেক্ষক হিসেবে ৩১৮টা আবেদন পেয়েছি, এই আবেদনগুলোর পর্যালোচনা চলছে। এছাড়া তথ্য সংগ্রহের জন্য নতুন ২২টা রাজনৈতিক দলের প্রাথমিক যাচাইয়ের ফিডব্যাক পাঠানো হবে বলে জানান তিনি।

প্রবাসী ভোট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পদ্ধতিটা কীভাবে হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে। এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন আছে।

তিনি সুষ্ঠু ভোটের জন্য বর্তমান সরকারের ওপর আস্থার কথাও জানান। একইসঙ্গে দলের একটি গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে অবৈধ বলে মন্তব্য করেন জাতীয় পার্টির এই নেতা।