নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,নির্বাচন নিয়ে গভীর চাপ, মধ্যম চাপ- নানা ধরনের চাপ ছিল। নানা চাপ উৎরে নির্বাচন হয়ে গেছে।
রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি এদিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম নিজের দপ্তরে আসেন।
আওয়ামী লীগ সরকারের সামনে চ্যালেঞ্জ ও চাপ নিয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, বিভিন্ন দেশের নানা পারসেপশন, ন্যারেটিভ থাকে।
কিন্তু দিন শেষে সবাই এক সঙ্গে কাজ করব; এটাই হচ্ছে মূল বিষয়। সবাই আমাদের উন্নয়ন সহযোগী।
সবাইকে সাথে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। তবে সবার সাথে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের কনসার্নগুলোকে আমরা মূল্য দেব। আমরা কোনো চাপ অনুভব করছি না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পূর্ব-পশ্চিম সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। গত ৫২ বছরে আমাদের যে অর্জন, তাতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা ছিল।
সূচনা বক্তব্যে ড. হাছান মাহমুদ ২০০৯ সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে ৬ মাসের বেশি সময় দায়িত্ব পালনের বিষয়টি স্মরণ করেন।
আরও পড়ুন :
- সুন্দরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- কুড়িগ্রাম এ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও সাদাছড়ি বিতরণ
- চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী আহাম্মদ আলী পোদ্দার
- এটা সংসদ নির্বাচন নয়, আ.লীগের দলীয় কাউন্সিল: ব্যারিস্টার পার্থ
- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
- রূপগঞ্জে গৃহবধূর হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- প্রবাসীকে স্যালুট দিয়ে এমপি হিসেবে কাজ শুরু করলেন ব্যারিস্টার সুমন
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ব্যারিস্টার সুমনের শ্রদ্ধা
- চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ
- তালায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়
- ফোন করে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যা বললেন নরেন্দ্র মোদি
- মুন্সীগঞ্জ আড়িয়লে অবৈধ জমি দখলের পাঁয়তারায় রোপিত আলু বীজ বিনষ্ট, গ্রেফতার -২

Comments are closed.