পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি হলেন ৭ পুলিশ কর্মকর্তা

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সোমবার (১১ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার ০৯-১০-২০২৪ তারিখের ০৭.১৫৫.০১৫.৪৪.০৩.০৩৪.২০১০ (অংশ-২)-৫৪০ নং পত্রে উল্লিখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে নবসৃষ্ট সাতটি সুপারনিউমারারি (অতিরিক্ত) পদের বিপরীতে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে ও পদ সৃজনের তারিখ থেকে সাতটি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:

এপিবিএন’র ডিআইজি মো. আলী হোসেন ফকির

এসবির ডিআইজি জি এম আজিজুর রহমান

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সরওয়ার

আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল

পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম

হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই পদোন্নতি নবসৃষ্ট সাতটি ‘সুপারনিউমারারি’ পদের বিপরীতে দেওয়া হয়েছে। এই পদগুলোর মেয়াদ হবে এক বছর। এতে আরও বলা হয়েছে, পদগুলোতে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি, অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ পদে বহাল থেকে তাদের নতুন দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এনএএন টিভি