প্রথম আলো পত্রিকা আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু ও দেশের মানুষের শত্রু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ৫০ বছরপূর্তি উপলক্ষে
প্রধানমন্ত্রী কর্তৃক আনীত কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, একটি শিশুর মুখ দিয়ে মিথ্যা বলানো, ভাত-মাংসের স্বাধীনতা চাই।
একটি সাত বছরের শিশুকে দিয়ে বলানো, তার হাতে দশটা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটি প্রচার করা স্বনামধন্য এক পত্রিকার নাম প্রথম আলো।
কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু।
তিনি বলেন, আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে, এরা এদেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না।
২০০৭ সালে যখন ইমার্জেন্সি হয় তখন তারা উৎফুল্ল। দুটি পত্রিকা আদা-জল খেয়ে নেমে গেল। তার সঙ্গে আছে একজন সুদখোর (ড. মুহাম্মদ ইউনুস)।
আরও পড়ুন:
- এই গরমে ভুঁড়ি কমাতে ৫ খাবার
- অতিরিক্ত গরমে করণীয়-বর্জনীয়
- নুসরাত জাহান রাফির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
- ফেসবুকে প্রেম, ডেকে এনে সব লুটে নিত দুই বান্ধবী!
- ৪৫০ এতিম শিশুকে ইফতার করালেন পলাশ
- সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচি
- গোপালগঞ্জ জলাতঙ্ক রোগ নিয়ে অবহিতকরণ সভা
- ঈদের ছুটি বাড়লো এক দিন করে
- শিশুবক্তা মাদানীর জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত
- করোনার পর দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় বিয়ের আসর
এন এ এন টিভি

Comments are closed.