প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি।
সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আরও জানানো হয়,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সকালে তিনি ধানমন্ডি-৩২ নম্বরে যান তিনি।
সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
রোববার রাত সোয়া ৮টার দিকে ম্যাক্রোঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমানবন্দরে ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন :
- যেসব এলাকায় কাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
- মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য খুলে দেওয়া হলো রোনালদোর হোটেল
- ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরাসি প্রেসিডেন্টের শ্রদ্ধা
- যে কাজটি সিটি করপোরেশনের সেটিও আমরা করছি: স্বাস্থ্যমন্ত্রী
- এডিসি হারুনের বিচারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিশ্বকাপ বাছাইয়ে কোয়ালিফাই না করা পর্যন্ত স্বস্তিতে থাকার সুযোগ নেই
- জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে জামাই আদর পেতে চান ঋষি সুনাক
- ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
- বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু
- বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় তাপমাত্রা আরও কমতে পারে
- নাটোরের সিংড়ায় চোলাই মদসহ আটক ৯
- পদ্মা সেতু হয়ে পরীক্ষামূলক ট্রেন ভাঙ্গা যাচ্ছে আজ
- খুলনায় পুলিশ সদস্যের মা’কে কুপিয়ে হত্যা
- কুমিল্লায় প্রতিশোধ নিতে চাচাতো ভাইকে হত্যার পর মাটিচাপা
- বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- রূপগঞ্জে স্পিনিং মিলে তুলার গোডাউনে আগুন
- বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

Comments are closed.