বাংলাদেশে থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত

সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত সব ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানা গেছে।

দেশীয় এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।

এদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে জানা গেছে, দুবাইতে থাকা একটি ফ্লাইট সেখানে নিরাপদে অবস্থান করছে। অন্যদিকে, বিমানের বিজি৩৪৯ নাম্বার ফ্লাইটটি ঢাকা থেকে দাম্মাম যাচ্ছিল। সেটি মাঝপথ থেকে ফিরে আসছে বলে জানা গেছে।

বিস্তারিত আসছে…

Share this news as a Photo Card